নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবুল কালামের কন্যা।
সোমবার (৪ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি আগামী ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে।
অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এর আগে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি দীর্ঘ সময় ওই দায়িত্বে ছিলেন।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন