বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের বড় সমস্যা হকার, কিশোর গ্যাং ও মা'দক: এমপি আবুল কালাম

প্রকাশ : ০৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের বড় সমস্যা হকার, কিশোর গ্যাং ও মা'দক: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জে হকার, কিশোর গ্যাং ও মাদককে প্রধান নাগরিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমপি আবুল কালাম বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের নামে কিছু সুবিধাবাদী গোষ্ঠী ব্যক্তিস্বার্থে লাভবান হয়েছে, তখন প্রতিবাদ করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সময় প্রয়োজন হলেও এরই মধ্যে সমস্যাগুলো সমাধানে কাজ এগিয়ে নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়ন করতে হবে, এতে ইতিবাচক কাজের প্রতি উৎসাহ বাড়ে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মত দেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জের বড় সমস্যা হকার, কিশোর গ্যাং ও মা'দক: এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে হকার, কিশোর গ্যাং ও মাদককে প্রধান নাগরিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমপি আবুল কালাম বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের নামে কিছু সুবিধাবাদী গোষ্ঠী ব্যক্তিস্বার্থে লাভবান হয়েছে, তখন প্রতিবাদ করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সময় প্রয়োজন হলেও এরই মধ্যে সমস্যাগুলো সমাধানে কাজ এগিয়ে নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়ন করতে হবে, এতে ইতিবাচক কাজের প্রতি উৎসাহ বাড়ে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মত দেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ