নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, একসময় নারায়ণগঞ্জে ‘গডফাদার’ সংস্কৃতির প্রভাব থাকলেও এখন আর সে পরিস্থিতি নেই। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে নতুন করে এমন প্রভাব বিস্তারের সুযোগ নেই।
৫ এপ্রিল নারায়ণগঞ্জে এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিজের ছেলের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে সমালোচনার জবাবে এমপি আবুল কালাম বলেন, “আমার ছেলে জীবনে তিনবার তার বাবাকে এমপি হিসেবে পেয়েছে। তখন যদি সে প্রভাব বিস্তার করতে চাইত, পারত। কিন্তু এখন সেই সুযোগ নেই। সে ইতোমধ্যে নিজের রাজনৈতিক পথচলায় এগিয়ে যাচ্ছে।”
রাজনীতিতে নিজের যাত্রা প্রসঙ্গে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজনীতিতে নিয়ে আসেন এবং তার পরিবার দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমি সাধারণ মানুষের ভরসাতেই নিরাপদ। আমার বাড়িতে কোনো দারোয়ান নেই, নিজেই তালা খুলি। নারায়ণগঞ্জ সবার শহর।”
এমপি আরও বলেন, জনগণের সমর্থনেই তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং সেই আস্থার প্রতিদান দিতে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান পরিস্থিতিতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন।
সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সময়কাল এখনও অল্প, তাই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন। তবে সরকারের কোনো দুর্বলতা নেই বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা দেখা যায়, যা রাজনীতিকে বিভ্রান্ত করে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর লোকেরও অভাব নেই।”

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন