বি পি নিউজ ২৪

শীতলক্ষ্যায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের ম'রদেহ

প্রকাশ : ০৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শীতলক্ষ্যায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের ম'রদেহ

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহত ব্যক্তির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শীতলক্ষ্যায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের ম'রদেহ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহত ব্যক্তির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ