বি পি নিউজ ২৪

শ্রমিক দিবস উপলক্ষে কৃষকদের মাঝে ফ্রি ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬মে বুধবার সকালে বন্দর উপজেলায় খামারিদের মাঝে ফ্রি ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আহসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত খামারিদের মাঝে ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষিজীবী ও খামারিদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শ্রমিক দিবস উপলক্ষে কৃষকদের মাঝে ফ্রি ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬মে বুধবার সকালে বন্দর উপজেলায় খামারিদের মাঝে ফ্রি ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আহসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত খামারিদের মাঝে ভেটেরিনারি ঔষধ ও বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষিজীবী ও খামারিদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ