বি পি নিউজ ২৪

বক্তাবলীতে চেয়ারম্যান পদে আলোচনায় নজরুল ইসলাম প্রধান, মাঠে বাড়ছে সমর্থন

প্রকাশ : ১২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলীতে চেয়ারম্যান পদে আলোচনায় নজরুল ইসলাম প্রধান, মাঠে বাড়ছে সমর্থন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নজরুল ইসলাম প্রধান। বর্তমানে তিনি বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এলাকাবাসীর একটি বড় অংশ নজরুল ইসলাম প্রধানকে দেখতে চায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলীর প্রধান বাড়ি থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। বিশেষ করে বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোপালনগরে প্রধান বাড়ির বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা তাকে রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে রেখেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাকে এগিয়ে রাখছেন।

এদিকে, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতুল্লার ইউনিয়নগুলোতে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই তালিকায় বক্তাবলী ইউনিয়নে নজরুল ইসলাম প্রধান অন্যতম সম্ভাব্য নাম হিসেবে এগিয়ে আছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, বিগত সময়ে দমন-পীড়নের মধ্যেও নেতাকর্মীদের পাশে থেকে তিনি সংগঠনকে সক্রিয় রেখেছেন। বক্তাবলী ইউনিয়নে দীর্ঘদিন ঘুমন্ত অবস্থায় থাকা বিএনপির রাজনীতিকে চাঙ্গা করতে নজরুল ইসলাম প্রধানের অবদান উল্লেখযোগ্য বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বক্তাবলীতে চেয়ারম্যান পদে আলোচনায় নজরুল ইসলাম প্রধান, মাঠে বাড়ছে সমর্থন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নজরুল ইসলাম প্রধান। বর্তমানে তিনি বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এলাকাবাসীর একটি বড় অংশ নজরুল ইসলাম প্রধানকে দেখতে চায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলীর প্রধান বাড়ি থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। বিশেষ করে বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোপালনগরে প্রধান বাড়ির বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা তাকে রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে রেখেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাকে এগিয়ে রাখছেন।

এদিকে, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতুল্লার ইউনিয়নগুলোতে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই তালিকায় বক্তাবলী ইউনিয়নে নজরুল ইসলাম প্রধান অন্যতম সম্ভাব্য নাম হিসেবে এগিয়ে আছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, বিগত সময়ে দমন-পীড়নের মধ্যেও নেতাকর্মীদের পাশে থেকে তিনি সংগঠনকে সক্রিয় রেখেছেন। বক্তাবলী ইউনিয়নে দীর্ঘদিন ঘুমন্ত অবস্থায় থাকা বিএনপির রাজনীতিকে চাঙ্গা করতে নজরুল ইসলাম প্রধানের অবদান উল্লেখযোগ্য বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ