নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেরা অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের একটি গোলাপি রঙের অ্যালবিনো মহিষ এখন সবার নজর কেড়েছে। মাথার ওপরে সোনালি চুলের মতো অংশ থাকায় ব্যতিক্রমী এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
কোরবানির ঈদ সামনে রেখে মহিষটিকে দেখতে প্রতিদিনই ফার্মে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, আবার কেউ কৌতূহল নিয়ে কাছ থেকে দেখছেন ব্যতিক্রমী প্রাণীটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মহিষটির ছবি ছড়িয়ে পড়ায় আগ্রহ আরও বেড়েছে।
ফার্ম মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কেনা হয়। এর মাথার চুলের বিশেষ গঠন দেখে তার ছোট ভাই মজা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি দেন। পরে নামটিই পরিচিত হয়ে যায়।
তিনি আরও জানান, জীবন্ত ওজনে মহিষটির দাম ধরা হয়েছে প্রতি কেজি ৫৫০ টাকা। ইতোমধ্যে একজন ক্রেতার কাছে এটি বিক্রিও হয়ে গেছে। আগামী সপ্তাহে মহিষটি হস্তান্তর করা হবে।
ফার্মের পরিচর্যাকারীরা জানান, মহিষটিকে বিশেষ যত্নে রাখা হয়। প্রতিদিন গোসল করানোর পাশাপাশি খাবার হিসেবে ভুসি, খৈল, ধানের কুঁড়া ও ঘাস দেওয়া হচ্ছে।
রাবেরা অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানায়, এবারের কোরবানির ঈদ উপলক্ষে তাদের খামারে অন্তত ২০০ পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে অধিকাংশ পশুই আগাম বুকিং হয়ে গেছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন