বি পি নিউজ ২৪

ডিক্রীরচর খেয়াঘাটে বর্জ্য ফেলার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন ডেকেছে এলাকাবাসী

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশে, ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী। আগামীকাল ১৭ মে রবিবার সকাল ৮টায় ডিক্রীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন যাবত ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গায় সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন এ পথ দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে এলাকাবাসীসহ সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ডিক্রীরচর খেয়াঘাটে বর্জ্য ফেলার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন ডেকেছে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশে, ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী। আগামীকাল ১৭ মে রবিবার সকাল ৮টায় ডিক্রীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন যাবত ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গায় সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন এ পথ দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে এলাকাবাসীসহ সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ