বি পি নিউজ ২৪

মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত কমিটির অনুসন্ধান


প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত কমিটির অনুসন্ধান

জামিয়া আশরাফিয়ায় আগুনের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, আগুন লাগার সম্ভাব্য কারণ অনুসন্ধানের অংশ হিসেবে ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

তিনি বলেন, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটি।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ জন্য সাধারণ নির্দেশনা জারি করার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থাও তদারকি করা হবে।

তদন্ত কমিটির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত কমিটির অনুসন্ধান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image


জামিয়া আশরাফিয়ায় আগুনের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, আগুন লাগার সম্ভাব্য কারণ অনুসন্ধানের অংশ হিসেবে ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

তিনি বলেন, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটি।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ জন্য সাধারণ নির্দেশনা জারি করার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থাও তদারকি করা হবে।

তদন্ত কমিটির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ