মদনপুরে কাজীবাড়ী জামে মসজিদের মাহফিলের প্রথম দিনের আয়োজন সম্পন্ন
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে দেওয়ানবাগ উত্তরপাড়া কাজীবাড়ী জামে মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রথম দিনের আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মসজিদ প্রাঙ্গণের মাঠে বাদ আসর শুরু হওয়া এ আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব মো. আবুল কাউসার আশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন)। সহ-সভাপতিত্ব করেন মসজিদটির সভাপতি কাজী দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ হাবিবুর রহমান এবং দেওয়ানবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি আনিসুর রহমান কাসেমী।
এ ছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন কাজীবাড়ী জামে মসজিদের সেক্রেটারি মো. শেখ আফাজ উদ্দীন মাতাববর, মোতাওয়াল্লি মো. কাজী কলিমুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মো. কাজী জয়নাল আবেদীন, ক্যাশিয়ার সাইফুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মোশাররফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরো আয়োজন পরিচালনা করেন ময়মনসিংহের ফুলপুরের ইসলামিক বক্তা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম জিহাদী। প্রথম দিনের আলোচনায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন মুন্সীগঞ্জের জেলা শহর মারকাজ জামে মসজিদের খতিব মুফতি আবরারুল হক হাতেমীসহ আমন্ত্রিত আলেমরা।
দিনের কার্যক্রমের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের আয়োজন শেষ হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন