বি পি নিউজ ২৪

যানজটে অতিষ্ঠ নগরবাসী, সহায়তায় নামলো ‘উই আর ভলান্টিয়ার’

প্রকাশ : ২০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যানজটে অতিষ্ঠ নগরবাসী, সহায়তায় নামলো ‘উই আর ভলান্টিয়ার’

ঈদুল আজহাকে সামনে রেখে তীব্র যানজটে নাজেহাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর। বিশেষ করে চাষাড়া ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ২০ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ২২ জন স্বেচ্ছাসেবী।

“উই আর ভলান্টিয়ার” কার্যক্রমের আওতায় এসব স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সমর্থনে জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের দিকনির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও “উই আর ভলান্টিয়ার”-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুর তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হবে। সংশ্লিষ্টরা জানান, অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যানজটে অতিষ্ঠ নগরবাসী, সহায়তায় নামলো ‘উই আর ভলান্টিয়ার’

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঈদুল আজহাকে সামনে রেখে তীব্র যানজটে নাজেহাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর। বিশেষ করে চাষাড়া ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ২০ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ২২ জন স্বেচ্ছাসেবী।

“উই আর ভলান্টিয়ার” কার্যক্রমের আওতায় এসব স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সমর্থনে জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের দিকনির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও “উই আর ভলান্টিয়ার”-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুর তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হবে। সংশ্লিষ্টরা জানান, অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ