নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হলেও বিষয়টি রাতে প্রকাশ্যে আসে।
গ্রেফতার বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার বাসিন্দা এবং মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, প্রায় দুই মাস আগে ওই তরুণী আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগ দেন। এরপর থেকে প্রধান শিক্ষক বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এ সময় শিক্ষিকার চিৎকারে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন