নারায়ণগঞ্জে আবারও আলোচনায় উঠেছে আজমেরী ওসমান। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিছিল ও শোডাউনে যুবলীগের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিশেষ করে সম্প্রতি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অনুষ্ঠিত একটি মিছিলে যুবলীগের ব্যানারে আজমেরী ওসমানের সমর্থকদের অংশগ্রহণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ও পরেও নগরীর বিভিন্ন এলাকায় তাদের উপস্থিতি চোখে পড়েছে বলে জানা গেছে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে পড়লেও নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মাঠে সক্রিয় দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন পর যুবলীগের ব্যানারে এমন সক্রিয়তা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আজমেরী ওসমানের নেতৃত্ব ও সাংগঠনিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন