বি পি নিউজ ২৪

গলাচিপা-কলেজ রোডে স'ন্ত্রাস ও মা'দকবিরোধী র‌্যালি

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গলাচিপা-কলেজ রোডে স'ন্ত্রাস ও মা'দকবিরোধী র‌্যালি

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ও কলেজ রোড এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর গলাচিপার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে এটি মাসদাইর, বোয়ালিয়া খাল, গলাচিপা মোড়, রুপার বাড়ি এবং কলেজ রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সামাজিক ঐক্য, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের বিকল্প নেই। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রনিককে পুনরুজ্জীবিত করে জেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রনিকের আহ্বায়ক লে. কর্নেল (অব.) হুমায়ুন কবীর রিপন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পুলিশ ও সিটি করপোরেশনের প্রতিনিধিরাও অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৫ জুন ২০২৬

গলাচিপা-কলেজ রোডে স'ন্ত্রাস ও মা'দকবিরোধী র‌্যালি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ