বি পি নিউজ ২৪

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে বহু ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার পাশাপাশি নিউজফিড ও লগইন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সমস্যা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, একই সময়ে বিভিন্ন দেশ থেকে হাজারো ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে না পারার অভিযোগ জানান।

সার্ভিস পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ইজডাউন (IsDown) জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুকের সেবা নিয়ে সমস্যার রিপোর্ট করেছেন। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে আরও দেখা গেছে, দিনের শুরু থেকেই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্ত হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মেটা (Meta) কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সাময়িক সার্ভারজনিত ত্রুটি বা কারিগরি সমস্যার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেসব ব্যবহারকারী নিউজফিড লোড করতে পারছেন না বা লগইন সমস্যায় পড়েছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটি বৈশ্বিক পরিসরের একটি সমস্যা, তাই মেটার কারিগরি দল দ্রুত সেবা স্বাভাবিক করতে কাজ করছে এবং পরিস্থিতি ঠিক হতে কিছুটা সময় লাগতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ