বি পি নিউজ ২৪

এনডিএ চেয়ারম্যান হয়ে তারেক রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানালেন রাজীব

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনডিএ চেয়ারম্যান হয়ে তারেক রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানালেন রাজীব

এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব। দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের স্ট্যাটাসে রাজীব লিখেছেন, এই সম্মানজনক দায়িত্ব পাওয়ায় তিনি আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।

পোস্টে তিনি আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা ও আস্থার কারণেই এ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এজন্য তিনি তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে রাজীব লিখেছেন, যেন তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং আল্লাহ তাকে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

এনডিএ চেয়ারম্যান হয়ে তারেক রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানালেন রাজীব

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব। দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের স্ট্যাটাসে রাজীব লিখেছেন, এই সম্মানজনক দায়িত্ব পাওয়ায় তিনি আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।

পোস্টে তিনি আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা ও আস্থার কারণেই এ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এজন্য তিনি তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে রাজীব লিখেছেন, যেন তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং আল্লাহ তাকে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ