১৫ নভেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ এনসিপির
নারায়ণগঞ্জের সব উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে উপজেলার আওতাধীন সব ইউনিয়নের কমিটি গঠনের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এ লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, সাংগঠনিক সম্পাদক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবদের অংশগ্রহণে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন