আইভী এখন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর রাজনৈতিক জনপ্রিয়তা, সততা ও সাহসের প্রশংসা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তাঁর মতে, বর্তমান সময়ে বাংলাদেশের মাঠের রাজনীতিতে আইভীর মতো জনপ্রিয় রাজনীতিবিদ আর কেউ নেই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আলোচনাকালে গোলাম মাওলা রনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তা রয়েছে। কাজের মধ্য দিয়েই আইভী নিজের অবস্থান তৈরি করেছেন এবং তাঁর সততা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
আইভীর পেছনে দাঁড়িয়ে কেউ স্লোগান দিলে তার দায় সরাসরি সাবেক মেয়রের ওপর চাপানো উচিত নয় বলেও মত দেন রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, পেছন থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিলেই এর জন্য আইভীকে দায়ী করা ঠিক হবে না।
আলোচনায় আইভীর পাশে দাঁড়ানো দুই আইনজীবীর বিষয়টিও তুলে ধরেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর দাবি, ওই দুই আইনজীবীর কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের একজন উদীচীর সভাপতি ছিলেন এবং তাঁরা জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
আইনজীবীদের আইভীর পাশে দাঁড়ানো এবং সেখানে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন রনি। তিনি বলেন, আগে থেকে যদি এমন নিষেধাজ্ঞার ঘোষণা থাকত, তাহলে ওই আইনজীবীরা হয়তো সেখানে যেতেন না; গেলেও উপস্থিত ব্যক্তিরা স্লোগান দেওয়া থেকে বিরত থাকতেন।
গোলাম মাওলা রনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে বিএনপিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন