নারায়ণগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। রোববার (২৫ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে কল্যাণ সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সেপ্টেম্বর মাসের মামলাগুলোর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খানকে জেলার শ্রেষ্ঠ এএসআই এবং রূপগঞ্জ থানার এসআই রৌশন আলীকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন। শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে পুরস্কার পান জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম।
ক্লুলেস মামলা শনাক্তে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন এবং জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খান। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন