দারিদ্র্য কমানো ও নিম্ন আয়ের মানুষের স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রূপগঞ্জের তারাব পৌরসভায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে। দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় আয়োজিত এ উদ্যোগে স্থানীয়দের জন্য আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। স্বাগত বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, সরকারের ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবেই এ ধরনের সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়বে এবং তারা ধীরে ধীরে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যাবে। রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজস্ব আয়ের উৎস গড়ে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন আরও স্বাবলম্বী ও উন্নত হোক—এই কামনা জানান।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন