বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের সব চিহ্নিত স'ন্ত্রাসী-চাঁ'দাবাজের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন এমপি আল আমিন

প্রকাশ : ২১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের সব চিহ্নিত স'ন্ত্রাসী-চাঁ'দাবাজের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন এমপি আল আমিন

সাম্প্রতিক একটি গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আল আমিন বলেছেন, যদি এই গ্রেপ্তার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হয়ে থাকে, তাহলে তা সাধুবাদের যোগ্য। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যেকোনো অভিযানে তাদের সর্বাত্মক সমর্থন থাকবে।

শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আল আমিন উল্লেখ করেন, শুধু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; নারায়ণগঞ্জের অন্যান্য চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনকারী, হত্যা মামলার আসামি এবং মাদক কারবারের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, অন্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু দু-একজনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দলীয় অন্তর্কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখার সুযোগ তৈরি হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক ঘটনাকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা যাবে।

পোস্টের শেষাংশে এমপি আল আমিন বলেন, সমাজের সব ধরনের অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের পক্ষেই তিনি অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জের সব চিহ্নিত স'ন্ত্রাসী-চাঁ'দাবাজের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাম্প্রতিক একটি গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আল আমিন বলেছেন, যদি এই গ্রেপ্তার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হয়ে থাকে, তাহলে তা সাধুবাদের যোগ্য। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যেকোনো অভিযানে তাদের সর্বাত্মক সমর্থন থাকবে।

শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আল আমিন উল্লেখ করেন, শুধু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; নারায়ণগঞ্জের অন্যান্য চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনকারী, হত্যা মামলার আসামি এবং মাদক কারবারের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, অন্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু দু-একজনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দলীয় অন্তর্কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখার সুযোগ তৈরি হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক ঘটনাকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা যাবে।

পোস্টের শেষাংশে এমপি আল আমিন বলেন, সমাজের সব ধরনের অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের পক্ষেই তিনি অবস্থান করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ