বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শ্মশান পুনরুদ্ধারে সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

প্রকাশ : ২১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শ্মশান পুনরুদ্ধারে সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জের প্রায় ২০০ বছর পুরোনো ঐতিহ্যবাহী শ্মশান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ জানায়, শ্মশানের জমি ও ঐতিহ্য সংরক্ষণে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে নেতৃত্ব দিয়ে কার্যকর আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার তত্ত্বাবধান ও উদ্যোগে মামলাটি সফলভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শ্মশানটি পুনরায় সংরক্ষণ ও সুরক্ষার আওতায় আসে।

এ সময় মন্দির কর্তৃপক্ষ শ্মশানের ঐতিহ্য রক্ষায় প্রশাসকের ভূমিকার প্রশংসা করে বলেন, তার আন্তরিক প্রচেষ্টা ও আইনি পদক্ষেপের ফলেই ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষার পথ সুগম হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শ্মশান পুনরুদ্ধারে সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জের প্রায় ২০০ বছর পুরোনো ঐতিহ্যবাহী শ্মশান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ জানায়, শ্মশানের জমি ও ঐতিহ্য সংরক্ষণে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে নেতৃত্ব দিয়ে কার্যকর আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার তত্ত্বাবধান ও উদ্যোগে মামলাটি সফলভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শ্মশানটি পুনরায় সংরক্ষণ ও সুরক্ষার আওতায় আসে।

এ সময় মন্দির কর্তৃপক্ষ শ্মশানের ঐতিহ্য রক্ষায় প্রশাসকের ভূমিকার প্রশংসা করে বলেন, তার আন্তরিক প্রচেষ্টা ও আইনি পদক্ষেপের ফলেই ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষার পথ সুগম হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ