আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের অংশ হিসেবে শিল্পনগরী নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তবে জেলায় কত সংখ্যক সেনাসদস্য বা প্ল্যাটুন মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম—এই ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন