বি পি নিউজ ২৪

নাসির হ'ত্যা মা'মলার আ'সামিদের গ্রে'প্তারের দাবিতে লিংক রোড অ'বরোধ

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাসির হ'ত্যা মা'মলার আ'সামিদের গ্রে'প্তারের দাবিতে লিংক রোড অ'বরোধ

নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকার ডিশ ক্যাবল ব্যবসায়ী নাসির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তার স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় নাসিরকে হত্যা করা হয়েছে। ঘটনার ৪১ দিন পার হলেও মামলার প্রধান আসামি শরীফসহ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, প্রধান আসামি এখনও প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলার সাক্ষী ও স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

নাসির হ'ত্যা মা'মলার আ'সামিদের গ্রে'প্তারের দাবিতে লিংক রোড অ'বরোধ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকার ডিশ ক্যাবল ব্যবসায়ী নাসির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তার স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় নাসিরকে হত্যা করা হয়েছে। ঘটনার ৪১ দিন পার হলেও মামলার প্রধান আসামি শরীফসহ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, প্রধান আসামি এখনও প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলার সাক্ষী ও স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ