বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর চাষাঢ়ার আন-নূর মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রজীবনে অর্জিত আদর্শ, চেতনা ও নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিতেও প্রাক্তন দায়িত্বশীলদের দেশ ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সভায় বক্তারা ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি দেশের চলমান পরিস্থিতিতে প্রাক্তন ছাত্রনেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মুহাম্মদ জামাল হোসাইন, কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ের প্রাক্তন দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন