নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একটি রাজনৈতিক দল বিরোধী দলে থাকাকালে নেতাকর্মীদের ওপর নির্ভরশীল থাকে। তবে ক্ষমতায় গেলে যদি সেই নির্ভরতা আমলাদের দিকে বেশি চলে যায়, তাহলে তা সঠিক নয়।
এক বিবৃতিতে তিনি বলেন, দলের নেতাকর্মীরা রাজপথে ও মাঠে সক্রিয় না থাকলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করে একটি সরকার সফল হতে পারে না। তার মতে, একটি সরকারের সাফল্য বা ব্যর্থতার ক্ষেত্রে আমলাতন্ত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
অ্যাডভোকেট টিপু আরও বলেন, সরকার পরিচালনায় আমলানির্ভর হওয়ার পরিবর্তে দলের নেতাকর্মীদের প্রতি আস্থা ও নির্ভরতা বাড়ানো উচিত। এতে রাজনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দল ও দেশের কল্যাণ নিশ্চিত করা সহজ হবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন