অপরাধ প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব। কিন্তু বর্তমানে মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। প্রশাসন কাজ করলেও সাধারণ মানুষ ও সুশীল সমাজের সক্রিয় সহযোগিতা ছাড়া এসব সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে অথবা তার অফিসে সংরক্ষিত অভিযোগ বাক্সে লিখিত অভিযোগ জমা দিতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে। রাস্তাঘাট বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো নারী বা শিক্ষার্থী হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে প্রতিবাদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
আবুল কাউছার আশা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন