বি পি নিউজ ২৪

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি

নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত প্রায় ৯টার দিকে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী জানান, তার চাচা (মনির হোসাইন) তার চুল ধরে মারধর করেন। একই সঙ্গে চাচার দ্বিতীয় স্ত্রী (মাকসুদা আক্তার মিথিলা)তাকে লাথি মারেন বলেও অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার মায়ের হাতে আঘাত লাগে এবং তার আঙুলে গুরুতর চোট লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার পর ন্যায়বিচারের আশায় তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে তাদের অভিযোগ, বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি।

ভুক্তভোগী পরিবারের বক্তব্য, তারা কারও প্রতি অন্যায় করতে চান না; বরং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত প্রায় ৯টার দিকে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী জানান, তার চাচা (মনির হোসাইন) তার চুল ধরে মারধর করেন। একই সঙ্গে চাচার দ্বিতীয় স্ত্রী (মাকসুদা আক্তার মিথিলা)তাকে লাথি মারেন বলেও অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার মায়ের হাতে আঘাত লাগে এবং তার আঙুলে গুরুতর চোট লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার পর ন্যায়বিচারের আশায় তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে তাদের অভিযোগ, বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি।

ভুক্তভোগী পরিবারের বক্তব্য, তারা কারও প্রতি অন্যায় করতে চান না; বরং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ