নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান।
নতুন কমিটিতে তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং মতিউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শাহাবুদ্দিন শান্তকে সাংগঠনিক সম্পাদক এবং আতিকুর রহমান মুন্নাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটি ফতুল্লা থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ফতুল্লা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন