নারায়ণগঞ্জকে কেবল সমস্যা ও সংকটের জেলা হিসেবে উপস্থাপন না করে এর অর্থনৈতিক অবদান, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নারায়ণগঞ্জের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় জেলাটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এখানে ইতিবাচক কিছুই নেই। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি জেলার সাফল্য ও সম্ভাবনার দিকগুলোও জাতীয়ভাবে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, মাদক, যানজট, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা শুধু নারায়ণগঞ্জের নয়, বরং জাতীয় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
ড্রেনেজ ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে এ সমস্যা বেড়েছে। সরকার সমাধানে কাজ করছে, তবে স্থায়ী সমাধানের জন্য নাগরিকদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণও জরুরি।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, অনিয়ন্ত্রিত যান চলাচল ও আইন না মানার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করছে। এ সমস্যা কমাতে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনডিএ চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের অবনতি এবং নৈতিক মূল্যবোধের সংকট ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের আগামী ২৫ থেকে ৫০ বছরের উন্নয়নকে সামনে রেখে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এ পরিকল্পনা তৈরিতে নাগরিক সমাজ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ অন্যান্য অতিথিরা।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন