নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রোববার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে অভিযান চালানো হয়। এ সময় মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. সজিব আহমেদ (২৫)কে আটক করা হয়।
পুলিশের দাবি, তার কাছ থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী হত্যা মামলাও বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন