বি পি নিউজ ২৪

জেলা আইন-শৃঙ্খলা সভায় জনস্বার্থের ৮ দফা দাবি তুলে ধরলেন নারায়ণগঞ্জ-৪ এর এমপি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলা আইন-শৃঙ্খলা সভায় জনস্বার্থের ৮ দফা দাবি তুলে ধরলেন নারায়ণগঞ্জ-৪ এর এমপি

নারায়ণগঞ্জের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি নিরাপত্তা, চাঁদাবাজি, মাদক, পরিবেশ দূষণ ও অবকাঠামোগত অনিয়মসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব দাবি জানান।

সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান স্থায়ীভাবে সংরক্ষণ এবং সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এছাড়া চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে অটোরিকশা কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, লিংক রোডে অবৈধ ময়লার ভাগাড় অপসারণের মাধ্যমে অপরাধ, মাদক বাণিজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান জোরদার এবং কাশীপুর এলাকায় ক্যাবল চুরি ও কথিত ‘ডাকাত শহীদ গ্রুপ’-এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে রোলিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ এবং খাল খননের নামে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে কাজ করলে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

জেলা আইন-শৃঙ্খলা সভায় জনস্বার্থের ৮ দফা দাবি তুলে ধরলেন নারায়ণগঞ্জ-৪ এর এমপি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি নিরাপত্তা, চাঁদাবাজি, মাদক, পরিবেশ দূষণ ও অবকাঠামোগত অনিয়মসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব দাবি জানান।

সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান স্থায়ীভাবে সংরক্ষণ এবং সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এছাড়া চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে অটোরিকশা কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, লিংক রোডে অবৈধ ময়লার ভাগাড় অপসারণের মাধ্যমে অপরাধ, মাদক বাণিজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান জোরদার এবং কাশীপুর এলাকায় ক্যাবল চুরি ও কথিত ‘ডাকাত শহীদ গ্রুপ’-এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে রোলিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ এবং খাল খননের নামে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে কাজ করলে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ