চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান ও তাঁর সহযোগীদের উদ্যোগে উপজেলার খানখানাবাদ (কাংখানা) ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৫০০টি দুর্গত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ১৬ই জুলাই (বৃহস্পতিবার) দিনব্যাপী স্থানীয় অসহায় ও কর্মহীন পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে পাঠানো এই ভালোবাসার উপহার পেয়ে সুসময়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ত্রাণ বিতরণকালে আলিফ দেওয়ান বলেন, "যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। নারায়ণগঞ্জবাসীর ভালোবাসার এই উপহার আমরা শুধু পৌঁছে দেওয়ার মাধ্যম হয়েছি। দেশের যেকোনো প্রান্তে মানুষ সংকটে পড়লে আমরা এভাবেই ছুটে যাব।
"স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর দেশের কোথাও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই ঢাল হয়ে দাঁড়িয়ে যান তরুণ এই সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে ২০২৪ সালের ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যা এবং ২০২৫ সালে সিলেটের বন্যা মোকাবিলাতেও মাঠপর্যায়ে তাঁর ও তাঁর টিমের বিশাল অবদান ছিল। তারই ধারাবাহিকতায় এবারও বাঁশখালীর দুর্গত এলাকায় ছুটে যান তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনসিপি-এর কর্মী-সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্গত এলাকায় এমন সময়োপযোগী মানবিক উদ্যোগ সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন