ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে ডিক্রির চর সূর্য তরুণ সংসদ। আগামী ১৮ জুলাই দিবাগত রাত (১৯ জুলাই প্রথম প্রহর) রাত ১টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে ডিক্রির চর বাজারে বিশাল এলইডি স্ক্রিনে খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, খেলা শুরুর আগে রাত ১১টার পর থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর রাত ১টায় ফুটবলপ্রেমীরা একসঙ্গে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন।
শুধু খেলা দেখানোই নয়, দর্শকদের জন্য খেলা শেষে খিচুড়ি পরিবেশনেরও আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে আর্জেন্টিনা বনাম স্পেন।
ডিক্রির চর যুব উন্নয়ন সংসদের পক্ষ থেকে এলাকার সকল ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষকে পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থান: ডিক্রির চর বাজার, আলীরটেক, নারায়ণগঞ্জ সদর।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন