নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, নাগরিকদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা
জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবা সংক্রান্ত বিষয় সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সমস্যা সরাসরি শুনে কার্যকর সমাধান নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন