বি পি নিউজ ২৪

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি আব্দুল কালাম

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি আব্দুল কালাম

নারায়ণগঞ্জ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান এমপি আব্দুল কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল কালাম বলেছেন, পরিবেশ ও দেশের অস্তিত্ব একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। পরিবেশ সুরক্ষিত থাকলেই দেশ নিরাপদ থাকবে। আর পরিবেশ রক্ষার অন্যতম কার্যকর উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা।

বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ কলেজে ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল কালাম বলেন, “স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠন নারায়ণগঞ্জ কলেজ থেকে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম যদি দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ ও প্রকৃতি উভয়ই উপকৃত হবে। বর্তমান সরকারও বৃক্ষরোপণকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সরকারি নীতিমালায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বিষয়টিও রয়েছে।”

তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী রাহিমা শরীফ মায়া, এমপি আব্দুল কালামের একান্ত সচিব ও ছেলে আবুল কাউসার আশা, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু, মহানগর যুবদল নেতা শাহেদ আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি আব্দুল কালাম

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান এমপি আব্দুল কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল কালাম বলেছেন, পরিবেশ ও দেশের অস্তিত্ব একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। পরিবেশ সুরক্ষিত থাকলেই দেশ নিরাপদ থাকবে। আর পরিবেশ রক্ষার অন্যতম কার্যকর উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা।

বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ কলেজে ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল কালাম বলেন, “স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠন নারায়ণগঞ্জ কলেজ থেকে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম যদি দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ ও প্রকৃতি উভয়ই উপকৃত হবে। বর্তমান সরকারও বৃক্ষরোপণকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সরকারি নীতিমালায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বিষয়টিও রয়েছে।”

তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী রাহিমা শরীফ মায়া, এমপি আব্দুল কালামের একান্ত সচিব ও ছেলে আবুল কাউসার আশা, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু, মহানগর যুবদল নেতা শাহেদ আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ