বি পি নিউজ ২৪

খোরশেদের নেতৃত্বে সাবেক যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খোরশেদের নেতৃত্বে সাবেক যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সাবেক যুবদল নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বুধবার (৮ জুলাই) মহানগরের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৌধুরী বাড়ি আদর্শ বাজার এলাকায় নিম, আম, কাঁঠাল ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাবেক সহ-সভাপতি নুরুল হক চৌধুরী দীপু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সুমন ভূইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, কাঠ বা সৌন্দর্যবর্ধনকারী গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে পরিবেশের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণী উপকৃত হয়।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ রোপণের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় সাবেক যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

খোরশেদের নেতৃত্বে সাবেক যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সাবেক যুবদল নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বুধবার (৮ জুলাই) মহানগরের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৌধুরী বাড়ি আদর্শ বাজার এলাকায় নিম, আম, কাঁঠাল ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাবেক সহ-সভাপতি নুরুল হক চৌধুরী দীপু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সুমন ভূইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, কাঠ বা সৌন্দর্যবর্ধনকারী গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে পরিবেশের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণী উপকৃত হয়।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ রোপণের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় সাবেক যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ