বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ লাগানোর ঘোষণা প্রশাসকের

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ লাগানোর ঘোষণা প্রশাসকের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে মোট ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জ সিটি পার্ক এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রশাসক জানান, শুধু গাছ লাগানো নয়, এগুলোর সঠিক পরিচর্যার জন্য আলাদা জনবল নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, নগরীর প্রতিটি খালের দুই পাশে তালগাছ, কৃষ্ণচূড়া, দেবদারুসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাছের তালিকাও পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে তিনি জানান, সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নগরীকে সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহরে রূপান্তর করাই এর মূল লক্ষ্য।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সাবেক প্যানেল মেয়র আফরোজ আক্তার বিভা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ লাগানোর ঘোষণা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ