প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াসির আরাফাতের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে কাজ শুরু করেছে।
পরিকল্পনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং অন্যান্য উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা এ কর্মসূচিকে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, বৃক্ষরোপণ বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখতে সহায়তা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে।
তিনি আরও বলেন, বৃক্ষ মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন