বি পি নিউজ ২৪

জেলা পরিষদে ঘটনার পর এনায়েতনগর যুবদলের ৪ সদস্য ব'হিষ্কার

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলা পরিষদে ঘটনার পর এনায়েতনগর যুবদলের ৪ সদস্য ব'হিষ্কার

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— মো. মামুন, মো. কাউছার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পরিষদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়ার বাকবিতণ্ডা হয়। পরে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেলা পরিষদে ঘটনার পর এনায়েতনগর যুবদলের ৪ সদস্য ব'হিষ্কার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— মো. মামুন, মো. কাউছার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পরিষদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়ার বাকবিতণ্ডা হয়। পরে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ