বি পি নিউজ ২৪

আইভীর বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইভীর বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপন

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মুক্তির পর থেকেই তাঁকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবন ‘চুনকা কুটির’-এ ভিড় করছেন নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবনে মানুষের আনাগোনা বাড়তে থাকে। এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। পরে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে পৌঁছান।

আইভীর বাসভবনে তাঁর স্বজন ও ঘনিষ্ঠজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভগ্নিপতি আবদুল কাদির এবং সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির।

মুক্তির রাতেই ‘চুনকা কুটির’ এবং এর আশপাশের কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয় বিবেচনায় বাড়িতে আগতদের সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে এরপরও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন।

সরেজমিনে দেখা গেছে, বাসভবনের সামনে ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের স্বার্থে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। ২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় জামিন পেলেও নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাঁকে।

সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভের পর তাঁর মুক্তির পথ সুগম হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিন মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইভীর বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ