বি পি নিউজ ২৪

আইভীকে নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন মহানগর ছাত্রলীগ সভাপতি সম্রাট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট।

বুধবার (৪ জুন) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আইভীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলে ধরেন। পোস্টে সম্রাট উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া বিচার বিভাগ এবং বর্তমান বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনে আঘাত দিয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া বিচার বিভাগকে একজন আওয়ামী লীগ নেত্রী হিসেবে আইভী কীভাবে ধন্যবাদ জানাতে পারেন, সেটিই তার প্রশ্ন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরছাড়া ও নির্যাতনের শিকার হয়েছেন। এমন অবস্থায় বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে তিনি মেনে নিতে পারছেন না।

সম্রাট আরও বলেন, আইভীর গ্রেপ্তারের সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে প্রতিবাদ করেছিলেন। তাই মুক্তির পর দেওয়া বক্তব্যে অনেক কর্মী হতাশ ও মর্মাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি রাজনৈতিক কৌশলের যুক্তিও প্রত্যাখ্যান করেন। উদাহরণ হিসেবে সাবেক স্পিকার ও আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে বলেন, মুক্তি পেলেও তারা বিচার বিভাগ বা সরকারের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাননি।

পোস্টের শেষাংশে মেহেদী হাসান সম্রাট বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার মূল্যায়ন করতে হবে। তিনি দলের ঐতিহ্যগত আদর্শ ও অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আইভীকে নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন মহানগর ছাত্রলীগ সভাপতি সম্রাট

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট।

বুধবার (৪ জুন) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আইভীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলে ধরেন। পোস্টে সম্রাট উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া বিচার বিভাগ এবং বর্তমান বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনে আঘাত দিয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া বিচার বিভাগকে একজন আওয়ামী লীগ নেত্রী হিসেবে আইভী কীভাবে ধন্যবাদ জানাতে পারেন, সেটিই তার প্রশ্ন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরছাড়া ও নির্যাতনের শিকার হয়েছেন। এমন অবস্থায় বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে তিনি মেনে নিতে পারছেন না।

সম্রাট আরও বলেন, আইভীর গ্রেপ্তারের সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে প্রতিবাদ করেছিলেন। তাই মুক্তির পর দেওয়া বক্তব্যে অনেক কর্মী হতাশ ও মর্মাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি রাজনৈতিক কৌশলের যুক্তিও প্রত্যাখ্যান করেন। উদাহরণ হিসেবে সাবেক স্পিকার ও আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে বলেন, মুক্তি পেলেও তারা বিচার বিভাগ বা সরকারের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাননি।

পোস্টের শেষাংশে মেহেদী হাসান সম্রাট বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার মূল্যায়ন করতে হবে। তিনি দলের ঐতিহ্যগত আদর্শ ও অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ