বি পি নিউজ ২৪

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের স্বার্থে একসাথে তিন এমপি

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জেলার জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বুধবার (৪ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জানা যায়, ওই সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তিন সংসদ সদস্যের একসঙ্গে উপস্থিতি নারায়ণগঞ্জের উন্নয়ন, জনস্বার্থ ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সমন্বিত ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

ফেসবুক পোস্টে দেওয়া বার্তায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও ফুটে উঠেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিন এমপির একসঙ্গে অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করে নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের স্বার্থে একসাথে তিন এমপি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জেলার জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বুধবার (৪ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জানা যায়, ওই সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তিন সংসদ সদস্যের একসঙ্গে উপস্থিতি নারায়ণগঞ্জের উন্নয়ন, জনস্বার্থ ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সমন্বিত ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

ফেসবুক পোস্টে দেওয়া বার্তায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও ফুটে উঠেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিন এমপির একসঙ্গে অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করে নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ