বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত একটি দোয়া অনুষ্ঠান নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
বিএনপির দলীয় ও কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান যিনি বর্তমান ধামগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে ওই দোয়ার অনুষ্ঠানের উপস্থিত হননি ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, এমনকি উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকও ছিলেন অনুপস্থিত। এমনকি এই দুটি কমিটির শীর্ষ নেতাদের নামও রাখা হয়নি অনুষ্ঠানের ব্যানারে।
জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির ৭দিন উদ্যোগে ৭দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বন্দরের ৫টি ইউনিয়ন এলাকায় কর্মসূচি রেখেছিলেন মহানগর বিএনপি। যে কর্মসূচিগুলো স্থান এবং সময় নির্ধারণ করে দিয়ে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
ওই কর্মসূচি গুলো অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
ধামগড় ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হননি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া সহ অন্যান্যরা। তবে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন।
এ ব্যাপারে ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া জানান, আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে বিএনপির দোয়ার অনুষ্ঠান কিভাবে এটি আমাদের জানা নাই। তবে ওই অনুষ্ঠানটির আয়োজন সহ সকল কিছু করেছেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হামজা।
একই কথা বলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। তিনি বলেন, আমি ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে পৃথক ভাবে দোয়ার আয়োজন করেছি। ওই দোয়া অনুষ্ঠানটি কিভাবে হয়েছে আমরা জানিনা। তবে এ ব্যাপারে সব থেকে ভাল বলতে পারবেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হামজা।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন