বি পি নিউজ ২৪

আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আবু সিদ্দিকের দুই ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল, আর সাফওয়ান প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঈদের ছুটি উপলক্ষে দুই ভাই নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা বাড়ির পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা পরে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় লিখিত আবেদন নিয়ে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আবু সিদ্দিকের দুই ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল, আর সাফওয়ান প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঈদের ছুটি উপলক্ষে দুই ভাই নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা বাড়ির পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা পরে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় লিখিত আবেদন নিয়ে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ