নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নগরীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী কয়েকজন যুবদল কর্মী তাকে মারধর করেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষমেলা, বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যান্য নেতারা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে সমঝোতায় আনেন।
তবে অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শেষে কার্যালয় প্রাঙ্গণে একা থাকা অবস্থায় ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধরের পাশাপাশি তার পরনের জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওকিল উদ্দিন ভূঁইয়া দাবি করেন, প্রথমে তর্ক-বিতর্ক হলেও পরে তা মীমাংসা হয়ে যায়। কিন্তু এরপরই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অন্যদিকে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, তাদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান আগেই হয়ে গিয়েছিল। তবে কিছু অতিউৎসাহী কর্মী অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন