নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
সোমবার (৮ জুন) প্রকল্প এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা নিয়ে নির্মিত হচ্ছে এই আধুনিক পানি শোধনাগার। প্রকল্পটি চালু হলে মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের কাছে সরবরাহ করা হবে।
রাজধানীতে ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন