বি পি নিউজ ২৪

ফতুল্লায় আওয়ামী লীগের ২৭ জনের নামে মা'মলা, গ্রে'ফতার ২

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় আওয়ামী লীগের ২৭ জনের নামে মা'মলা, গ্রে'ফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) এবং মো. আফজাল হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল বের করে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক হিসেবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া আরও অনেকে এ ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলায় নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন তানভীর, জীবন, রাকিব, রকি, মোজাহের মোল্লা, আরিয়ান খাঁন ওরফে আদর, রবি রায়হান, জাহিদ, নেহাল, ইকবাল, রাজিব তালুকদার, অপু, শাকিল, বাবু, জসিম, রাসেল, রিয়াজ, ইমরান, সুমন, তুষার, সফিক, রিয়াজুল, মালেক, জিহাদসহ আরও অনেকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৩ জুন ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগের ২৭ জনের নামে মা'মলা, গ্রে'ফতার ২

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) এবং মো. আফজাল হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল বের করে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক হিসেবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া আরও অনেকে এ ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলায় নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন তানভীর, জীবন, রাকিব, রকি, মোজাহের মোল্লা, আরিয়ান খাঁন ওরফে আদর, রবি রায়হান, জাহিদ, নেহাল, ইকবাল, রাজিব তালুকদার, অপু, শাকিল, বাবু, জসিম, রাসেল, রিয়াজ, ইমরান, সুমন, তুষার, সফিক, রিয়াজুল, মালেক, জিহাদসহ আরও অনেকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ