নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে দক্ষিণ কদমতলী এলাকায় অবস্থিত লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং মেয়ে মোসা. সুরাইয়া (১২)। গালিব ও সুরাইয়া সম্পর্কে রাশেদুজ্জামানের শ্যালক ও শ্যালিকা।
পুলিশ জানায়, রাশেদুজ্জামান কয়েকদিন আগে চাকরির সন্ধানে ঢাকায় এসে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শনিবার দুপুরের দিকে তিনি, তার শ্বশুর আকরাম এবং শ্বশুরের দুই সন্তান একসঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নামেন।
পরিদর্শক মিজানুর রহমান জানান, পানিতে নামা সবাই সাঁতার জানলেও গোসলের একপর্যায়ে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ডুবুরি দল রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করে। পরে আরও প্রায় ৩০ মিনিট অনুসন্ধান চালিয়ে একই লেক থেকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ডিএনডি লেক গোসলের জন্য নিরাপদ নয় এবং এর আগেও সেখানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন