সোনারগাঁ উপজেলার শিক্ষা খাতের উন্নয়ন এবং বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
বৈঠকে সোনারগাঁয়ের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে চলমান ও সম্ভাব্য উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়েছে।
এ সময় খাইরুল ইসলাম সজিব সোনারগাঁয়ের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রীও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন